স্বাগতম Ghor Tech BD-এ

আমাদের ওয়েবসাইট www.ghortechbd.com ব্যবহার করে আপনি নিচের টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনে চলতে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে সম্পূর্ণ নিয়মাবলী মনোযোগ দিয়ে পড়ুন।

১. সাধারণ নিয়ম

Ghor Tech BD একটি অনলাইন স্টোর যা স্মার্ট হোম প্রোডাক্ট বিক্রয় করে।

আমরা চায়না থেকে সরাসরি পণ্য আমদানি করি এবং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি।

ওয়েবসাইটে দেওয়া সকল তথ্য সঠিক রাখার চেষ্টা করা হয়, তবে কোনো ভুল হলে আমরা দায়বদ্ধ নই।

২. অর্ডার ও পেমেন্ট

অর্ডার দেওয়ার পর কনফার্মেশনের জন্য আমরা আপনার সাথে যোগাযোগ করবো।

পেমেন্ট Cash on Delivery (COD) এর মাধ্যমে গ্রহণ করা হয়।

অর্ডার কনফার্ম হওয়ার পর ক্যান্সেল করা যাবে না।

৩. ডেলিভারি

ঢাকার ভিতরে ২-৪ দিন এবং ঢাকার বাইরে ৩-৭ দিনের মধ্যে ডেলিভারি দেওয়া হয়।

ডেলিভারি চার্জ অর্ডারের ওজন ও লোকেশন অনুযায়ী নির্ধারিত হয়।

৪. রিটার্ন ও রিফান্ড

পণ্যের কোনো সমস্যা থাকলে ডেলিভারির ৭ দিনের মধ্যে অবশ্যই জানাতে হবে।

পণ্য অব্যবহৃত, অক্ষত এবং মূল প্যাকেজিংসহ ফেরত দিতে হবে।

শুধুমাত্র উৎপাদনগত ত্রুটির ক্ষেত্রে রিফান্ড বা রিপ্লেসমেন্ট দেওয়া হয়।

৫. ওয়ারেন্টি

প্রত্যেক প্রোডাক্টের ওয়ারেন্টি (যদি থাকে) প্রোডাক্ট ডেসক্রিপশনে উল্লেখ করা হয়।

ম্যানুয়াল ড্যামেজ, পানি লাগা বা অপব্যবহারের ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।

৬. ব্যবহারকারীর দায়িত্ব

আপনি সঠিক তথ্য দিয়ে অর্ডার করবেন।

অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে অর্ডার করা যাবে না।

৭. পরিবর্তনের অধিকার

Ghor Tech BD যেকোনো সময় এই টার্মস অ্যান্ড কন্ডিশনস পরিবর্তন করার অধিকার রাখে।